ধর্ষণ বন্ধ করতে কঠোর আইন প্রয়োগ করতে হবে : কাদের

আপডেট: October 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ বন্ধ করতে হলে কঠোর আইন প্রয়োগ করতে হবে।’

আজ সোমবার সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে আইন সংশোধনে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিস্টেম করেছেন, যাদের এজেন্ডা নেই, তাদের মন্ত্রিসভার বৈঠকে ডাকা হয় না। আমারও আজ কোনো এজেন্ডা ছিল না। তবে ধর্ষণের এই (আইন সংশোধনের) বিষয়ে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন। আমার মনে হয়েছে মানুষের মনের ভাষা প্রধানমন্ত্রী বোঝেন। এটি (আইনের সংশোধন) এখন জনদাবিতে পরিণত হয়েছে। কাজেই তাদের এই দাবিকে অবশ্যই আমরা স্বীকৃতি দেব। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের মধ্যে একটি ভীতি থাকবে। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ যেভাবে বাড়ছে, এটি বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগ করতে হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network