নলছিটিতে তিন শিক্ষকের তিনটি বসতঘর ভস্মিভূত

আপডেট: December 6, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে অগ্নিকাণ্ডে তিন শিক্ষকের তিনটি বসতঘর মালামালসহ পুড়ে গেছে। উপজেলার আমিরাবাদ গ্রামে শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে শিক্ষকরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, রাত সোয়া ১২টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত মুনসুর হাওলাদারের বসতঘরে অগুনের সূত্রপাত ঘটে। দ্রুত তা অন্য দুই শিক্ষক আবদুস সত্তার হাওলাদার ও টিপু হাওলাদারের ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাড়ির অন্য ঘরগুলো রক্ষ পায়। কিন্তু ওই তিনটি বসত ঘর মালামালসহ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মো. আবদুস সত্তারের ছেলে মাহবুব হোসেন জানান, আমার চাচা মৃত মো. মুনসুর হাওলাদারের  বসতঘরে প্রথমে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আগুনে তিনটি বসতঘর, নগদ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য সব মালামাল পুড়ে যায়। এতে আমাদের কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনমুল হক শাহিন আজ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও মালামাল পুড়ে ২৫-৩০ টাকার টাকার ক্ষতি হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network