নলছিটিতে বাসার ছাদে গাঁজাচাষ, দম্পতি আটক

আপডেট: May 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে একটি বাসার ছাদে গাঁজাচাষের সন্ধান পেয়েছে পুলিশ। উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের  হানিফ মোল্লার (৪৫) বাসার ছাদে গাঁজাচাষ করা হচ্ছিল। শুক্রবার দুপুরে হানিফ ও তাঁর স্ত্রী রিক্তা বেগমকে (৩৫) ১১টি গাঁজা গাছসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে এ দম্পতি গাঁজাচাষের কথা স্বীকার করেন পুলিশের কাছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা এসআই কে এম মফিজুর রহমানের নেতৃত্ব পুলিশপর একটি দল হানিফের বাসায় অভিযান চালায়। এ সময় তাদের বসার ছাদে গাঁজাচাষ দেখতে পায় পুলিশ। ছাদ থেকে ১১টি গাঁজা গাছ ও রিক্তা বেগমের শরীর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

এসআই মফিজুর রহমান বলেন, গাঁজা গাছগুলো থানায় নিয়ে আসা হয়েছে।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network