শিরোনাম
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭

নানা আয়োজনে বাদলপাড়া দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

আপডেট: March 17, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক:
বাকেরগঞ্জের পূর্ব বাদলপাড়া দাখিল মাদ্রাসার উদ্যোগে দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে দিনব্যাপী এই প্রতিযোগিতায় মাদরাসার সকল শিক্ষার্থীরা অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন মাদরাসার অন্যতম শুভানুধ্যায়ী রিয়াজ উদ্দীন মিন্টু। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ। সভাপতি ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রিয়াজ শিকদার।

অনুষ্ঠান বাস্তবায়ন ও পরিচালনায় ছিলেন মাদরাসার শিক্ষকমন্ডলী। ৬ টি পর্বে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। তাছাড়া অংশগ্রহণকারী সকলকে শান্তনা পুরস্কার দেওয়া হয়। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতায় ১ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এদিকে এ বছর দাখিল পরীক্ষার্থীদেরকে এই অনুষ্ঠানে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য সোহেল মাহমুদ, আঃ মাজেদ হাওলাদার ও শাহিন হাওলাদার। শিক্ষার্থী, অভিভাবক সহ শতাধিক লোক অংশ নেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network