শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

নানা আয়োজনে বরিশাল মুক্ত দিবস পালিত

আপডেট: December 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, বরিশাল: আজ ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস। দিবসটি উপলক্ষ্যে নগরীর ওয়াপদা কলোনির নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমির স্মৃতি ‘৭১ স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

বুধবার সকাল ১০টায় প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

এর পর বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানসহ বিভিন্ন সংগঠন থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংগীত পরিবেশনে জাতীয় পতাকা, মুক্তিযোদ্ধা ও সিটি করপোরেশনের পতাকা উত্তোলন করা হয়।

পরে দিবসটি উপলক্ষ্যে বরিশালের ১০০ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।এদিকে বিকালে বিজয় বিহঙ্গ চত্বরে উদীচীর আয়োজনে অনুষ্ঠান এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network