১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

নারায়ণপুর স.প্রা.বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা

আপডেট: জুলাই ১০, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এখলাসুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ই জুলাই) দুপুর ১২টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম আই মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা খালেদা পারভিন, জীবননগর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান এবং মহিলা কাউন্সিলর বিউটি খাতুন। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোমিন উদ্দীন, আব্দুল মালেক, রহিদুল ইসলাম, সানোয়ার হোসেন, আনিসুর রহমান, আনোয়ার হোসেন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এখলাসুর রহমান ১৯৮১ সালের ২১শে জুলাই নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৪৩ বছর চাকরি শেষে ২০২৪ সালের ৩১শে মার্চ তিনি অবসরে যান।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network