নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন

আপডেট: October 6, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

 

 নিজস্ব প্রতিনিধি।। সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে অব্যাহত হারে বৃদ্ধি পাওয়া ধর্ষন, নারীর প্রতি সহিসংতা সহ সকল প্রকার সামাজিক অনাচারের প্রতিবাদে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ সড়কে মঙ্গলবার (৬ অক্টোবর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । কাউখালী মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা শাহিদা হক, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু, শিক্ষক নেতা লিটন কৃষ্ণ কর, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী জাহানুর বেগম, সাংগঠনিক সম্পাদিকা ছায়া সমদ্দার, আন্দোলন সম্পাদিকা মাহাফুজা খাতুন মিলি, সদস্য ঝুমুর ঘোষ, শিক্ষার্থী শুভ চক্রবর্তী প্রমুখ। এসময় বক্তারা বলেন প্রতিনিয়ত ঘরে বাইরে নারীর প্রতি সহিংসতার খবর আতংকিত করে তোলে। দেশের উন্নয়নে নারীর অবদান অনেক। তাদের প্রতি নির্যাতন ন্যক্করজনক বিষয়। এই সহিংসতা দূর করতে পারিবারিক ও সামাজিকভাবে প্রতিরোধের জায়গা তৈরি করতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network