১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

নিজের কারণেই দূর্ঘটনায় পান্ত

আপডেট: ডিসেম্বর ৩০, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সফর শেষে ভারতে পৌছে নিজের বাড়িতে ফেরার পথে ভয়াবহ দূর্ঘটনার কবলে পরেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। নিজের গালিফতির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পান্ত নিজেই।

দূর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হন পান্ত। সেখানেই হাজির হয় উত্তরাখণ্ড পুলিশ। তাদেরকেই বিষয়টা জানিয়েছেন পান্ত। উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার জানান, পান্ত নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। একপর্যায়ে ঘুমিয়ে পড়ায় এই দূর্ঘটনা ঘটে।

তিনি ভারতীয় একটি গণমাধ্যমকে বলেন, ‘ভোর ৫.৩০ মিনিটে ঋষভ পান্তের গাড়ি দুর্ঘটনাটি ঘটে। গাড়ি চালানোর সময় অয়ান্ত ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়। ‘

পান্তকে প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে দেরাদুনে নিয়ে যাওয়া হয়েছে তাকে। প্রাথমিক ভাবে পান্তকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাকে দিল্লিতে পাঠানো হচ্ছে।

ভারতীয় দলের সঙ্গে বাংলাদেশ সফর করে গিয়েছিলেন তিনি। ঢাকা থেকে দেশে ফিরে বাড়ি ফেরার পথেই ঘটে এই ঘটনা। ভারত এরপর খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ঘরের মাঠে অনুষ্ঠেয় এই টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজের দলে অবশ্য তিনি নেই।

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সিরিজ। এই সিরিজকে সামনে রেখে দলে ফেরার প্রস্তুতি নিতে শিগগিরই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) যাওয়ার কথা ছিল তার। তবে এই দুর্ঘটনার কারণে সেটা আরো দীর্ঘায়িত হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network