১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের কল্পিত অভিযোগ : মানুষের আবেগ নিয়ে ভয়ংকর খেলা বাকেরগঞ্জে শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ” উজিরপুর মাদ্রাসার জমি দখল নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে মেয়র প্রার্থী হারুন সিকদারের দোয়া ও ইফতার মাহফিল নুরাবাদ ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট ছিদ্দিক মাতাব্বর জীবননগরে ডিবির অভিযান, নেশাজাতীয় সিরাপ ও মদসহ মানিকপুরের শওকত আটক ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন পিরোজপুরে মসজিদের ইমামের বসতঘরে দুর্বৃত্তদের আগুন বরিশালের পরিচ্ছন্নতাকর্মীরা প্রধানমন্ত্রীর উপহার পেলেন

নিজের শিশুপুত্রকে অপহরণ, সহযোগীসহ পিতা আটক

আপডেট: মার্চ ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের ঘটনা নতুন নয়। শিশুসহ বিভিন্ন বয়সের মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা এদেশের মানুষ অনেক শুনেছে। তবে নিজ সন্তানকে অপহরণের ঘটনা মনে হয় শোনেনি। এবার এমনই এক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়। পাষণ্ড ওই পিতা নিজ সন্তানকে শুধু অপহরণই করেনি, তাকে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে ছবি তুলে ভারতে অবস্থানরত নিজের স্ত্রীর কাছে সেই ছবি পাঠিয়ে মুক্তিপণ হিসেবে দাবি করেছেন ৫০ হাজার টাকা।

ইতোমধ্যে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে নিয়েছেন ১০ হাজার ৩০০ টাকা। তবে বিষয়টি জানতে পেরে জীবননগর থানা ও চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করেছে। সেইসাথে আটক করেছে এক সহযোগীসহ ওই শিশুটির পিতাকে।

শিশুটির পিতা আজিজুল ইসলাম ওরফে চুনটে (২৮) সাতক্ষীরার কলারোয়া থানার মুরারিকাঠি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তবে তিনি চুয়াডাঙ্গার জীবননগর থানার ঘুগরাগাছি গ্রামের ঘরজামাই। এছাড়া আটক অপর ব্যক্তি হলেন- পাকা গ্রামের দক্ষিণপাড়ার আব্দুল মজিদের ছেলে আক্তার হোসেন (২৬)। আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি সোলায়মান শেখ।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেলের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (১৭ই মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এক সহযোগীকে সাথে নিয়ে শিশু সিয়ামকে (৮) অপহরণ করে তার পিতা আজিজুল। পরবর্তীতে শিশুটিকে একটি নির্জন বাগানে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত অর্থ প্রদান না করলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করা হয়।

ঘটনার সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান তাৎক্ষণিকভাবে জীবননগর থানা পুলিশ ও ডিবি (সিসিআইসি) টিমকে অপহৃত শিশুটিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলার পাকা গ্রামের দাসপাড়া এলাকায় একটি মেহগনি বাগানে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে শিশুটির পিতা ও তার এক সহযোগীকে আটক করা হয়। এসময় শিশু সিয়ামকে উদ্ধার করা হয় সুস্থ অবস্থায়। এছাড়া উদ্ধার করা হয় শিশু সিয়ামের জীবন রক্ষার জন্য বিকাশে দেওয়া ১০ হাজার ৩০০ টাকা মধ্যে ৭ হাজার টাকা ও একটি ধারালো হাসুয়া।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network