শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

নিরব হোসেনের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

আপডেট: January 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে মরহুম নিরব হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলের বরিশাল বিভাগীয় নেতাকর্মীরা। এছাড়া তার জানাজায় অংশ নিয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

প্রসঙ্গত, সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেন বরিশালের নিরব হোসেন। তিনি ছিলেন জুলাই যুদ্ধাহত তাহসিন হোসেন নাহিয়ানের বাবা।

মৃত্যুর খবরে শুনে পটুয়াখালীর বাউফল উপজেলায় মরহুম নিরব হোসেনের গ্রামের বাড়ি ছুঁটে যান বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরীন ও সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। তারা মরহুমের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনার বার্তা পৌঁছে দেন।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মরহুম নিরব হোসেনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জুলাই যুদ্ধাহত নাহিয়ানের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন এ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন ও আকন কুদ্দুসুর রহমান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network