শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৮ জেলে আটক

আপডেট: October 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করা হয়েছে। রোববার (১৬ অক্টোবর) সকালে চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভয়াশ্রম এলাকার পদ্মা-মেঘনা মোহনাসহ সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষ্মীচর, চিরারচর, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকা থেকে শনিবার সকাল থেকে রোববার ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৮ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় একজন ক্রেতার বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

 

তিনি আরও বলেন, সাতজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। বাকি ১০ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ সময় জব্দ করা ১১৯ কেজি ইলিশ হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। একাধিক অস্থায়ী আড়ত অপসারণ করা হয়েছে। এছাড়া প্রায় ১ কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে মালিক না পাওয়ায় সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ১৮টি নৌকা জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network