শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেল ট্রাক, ৩ জন নিহত

আপডেট: June 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন।  শনিবার রাত ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে বগুড়াগামী (বগুড়া-ট-১১-২৩৩৯) ট্রাকটিতে ১৫/২০ টন ওজনের লোহার শিট রয়েছে। রাত ২টার দিকে ট্রাকটি  মির্জাপুরের পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।ট্রাকটির সামনের বা পাশের চাকা আইল্যান্ডের উপর উঠে যায়। এতে ট্রাকের চাকা খুলে অন্যত্র ছিটকে পড়ে ট্রাকের সামনের অংশসহ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় চালকের পেছনের আসনে (কেবিন) বসে থাকা যাত্রীদের মধ্যে ৩ জন ঘটনাস্থলেই মারা যান।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চালক পলাতক রয়েছেন। ওই ৩ জন ট্রাকের যাত্রী কিংবা সিটের মালিক হতে পারেন। মরদেহ উদ্ধার ও ট্রাক সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইশি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network