১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের কল্পিত অভিযোগ : মানুষের আবেগ নিয়ে ভয়ংকর খেলা বাকেরগঞ্জে শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ” উজিরপুর মাদ্রাসার জমি দখল নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে মেয়র প্রার্থী হারুন সিকদারের দোয়া ও ইফতার মাহফিল নুরাবাদ ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট ছিদ্দিক মাতাব্বর জীবননগরে ডিবির অভিযান, নেশাজাতীয় সিরাপ ও মদসহ মানিকপুরের শওকত আটক ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন পিরোজপুরে মসজিদের ইমামের বসতঘরে দুর্বৃত্তদের আগুন বরিশালের পরিচ্ছন্নতাকর্মীরা প্রধানমন্ত্রীর উপহার পেলেন

নুরাবাদ ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট ছিদ্দিক মাতাব্বর

আপডেট: মার্চ ১৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নুরাবাদ ইউনিয়নের কৃতি সন্তান,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, চরফ্যাশন আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক,চরফ্যাশন উপজেলা বিএনপির প্রাক্তন আইন বিষয়ক সম্পাদক, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, দুলারহাট থানা বিএনপির সাধারণ সম্পাদক,
চরফ্যাশন আদালতের অতিরিক্ত জিপি এডভোকেট ছিদ্দিক মাতাব্বর।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বানীতে সিনিয়র আইনজীবী এডভোকেট ছিদ্দিক মাতাব্বর বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে আসে পবিত্র ঈদুল ফিতর। এই দিনটি আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য উপলক্ষ। ঈদের শিক্ষা হলো পরস্পরের প্রতি সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা।
তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতর কেবল আনন্দের উৎসব নয়, এটি সমাজে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
জানাগেছে, এডভোকেট ছিদ্দিক মাতাব্বর ভবিষ্যতে নুরাবাদ ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান এবং জনগণের রায়ে নির্বাচিত হয়ে গরীব দু:খী মেহনতী মানুষের সেবা করতে চান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network