শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

আপডেট: March 25, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি!

অনলাইন ডেস্ক:: যশোরের শার্শায় নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে বাবা মহি উদ্দিন (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে জনি হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ। রোববার (২৪ মার্চ) রাতে শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামে এ ঘটনা ঘটে।মহি উদ্দিন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের মৃত দুর্লভ সরদারের ছেলে।

মহি উদ্দিনের ছেলে জাহিদ হাসান বলেন, গত ১৭ মার্চ রোববার বাবার কাছে ছোট ভাই জনি নেশা করার জন্য টাকা চায়, বাবা সে টাকা না দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে জনি ইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

এক সপ্তাহ হাসপাতালে থাকার পর কাল বাড়িতে নিয়ে আসলে তিনি মারা যান।এ ব্যাপারে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি এবং মাদকাসক্ত ছেলে জনিকে আটক করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network