শিরোনাম
চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান

পটুয়াখালীতে শিক্ষার্থীর ওপর হামলা, সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট: January 14, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর আব্দুল করিম মৃধা (একেএম) কলেজের ছাত্র মোহাম্মদ মিরাজের ওপর বহিরাগতদের হামলার ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী সদর রোড অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রোববার (১২ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে কিছু বহিরাগত প্রবেশ করলে তাদের বাধা দেয় শিক্ষার্থীরা। এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগতরা দলবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়। এ সময় দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র মোহাম্মদ মিরাজের মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, হামলার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা কলেজে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network