আপডেট: April 26, 2021
পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলা যুবলীগের উদ্যোগে সোমবার কৃষকের পাকা ধান কাটতে গিয়ে এক নেতা অসুস্থ হয়ে পড়েছেন। এসময় যুবলীগ নেতাকর্মীরা দশমিনা হাসপাতালে নিয়ে এলে আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।ওই যুবলীগ নেতার নাম ফিরোজ আলম। তিনি দশমিনা উপজেলা সদরের হাজির হাট এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ও উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
জানা গেছে, উপজেলা যুবলীগের নেতাকর্মীরা সোমবার দশমিনা উপজেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের কৃষক মাহাবুল চৌকিদারের প্রায় দুই একর জমির পাকা বোরো ধান কেটে দেন। এসময় ধান ক্ষেতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়েন যুবলীগ নেতা ফিরোজ আলম।
দশমিনা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, ফিরোজ আলমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

