পটুয়াখালীতে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট: May 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালীর দশমিনার রনগোপালদি থেকে সাইফুল ইসলাম (৪৮) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। গতকাল শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ভূক্তভোগী বাড়ির পাশের একটি বিল থেকে গরু আনতে যান। সেখানে অভিযুক্ত সাইফুল তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা কাউকে জানালে প্রাণ নাশের হুমকি দেয়। ভুক্তভোগী ওই নারী আইনগত সহায়তা চেয়ে র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের নিকট আবেদন করেন। পরে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পটুয়াখালীর জেলার দশমিনা থানা এলাকায় একজন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো, রাজীব ফরহানের নেতৃত্বে ওই স্থানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সাইফুল। পরে র‌্যাবের সদস্যরা ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাইফুল ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। এ ব্যাপারে র‌্যাবের সহযোগিতায় ওই নারী বাদী হয়ে পটুয়াখালীর দশমিনা থানায় একটি মামলা দায়ের করেন বলেও জানিয়েছে র‍্যাব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network