পটুয়াখালীতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট: March 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রুবেল পাহলান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ মার্চ) সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ইউসুফপুর মহিলা মাদ্রাসা সংলগ্ন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত রুবেল লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামের লাল মিয়া পাহলানের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে রুবেল তার ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী নিয়ে পটুয়াখালী যান। পরে গভীর রাতে সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পরে যান, এতে তার মৃত্যু হয়।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network