আপডেট: April 21, 2021
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর গলাচিপায় ১২ বছরের প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. জালাল গাজী (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে র্যাব-৮।
এ ঘটনার পর ধর্ষকের পক্ষ থেকে আইনি সহায়তা না নিতে হুমকি-ধামকি দেওয়া হয়। পরে ভিকটিম পরিবার গলাচিপা থানায় একটি মামলা করলে ধর্ষক আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে গলাচিপা উপজেলার কল্যাণকলস থেকে জালাল গাজীকে আটক করতে সক্ষম হয় র্যাব। আটক জালাল ওই উপজেলার দক্ষিন চরচন্দ্রাইলের মৃত মোন্তাজ গাজীর ছেলে।

