শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পটুয়াখালীতে ২৫ গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপন

আপডেট: June 16, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: সৌদিসহ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও পটুয়াখালী জেলায় অন্তত ২৫ গ্রামে আগাম ঈদুল আযহা উদযাপন হচ্ছে।রোববার (১৬ জুন) সকালে ঈদের নামাজের জামাত আদায় শেষে গ্রামগুলোর ঘরে ঘরে বইছে আনন্দের আমেজ।প্রতিটি বাড়িতে চলছে মিষ্টান্ন মুখ ও মুখরোচক খাবারের আয়োজন।প্রতি বছরের চাঁদ দেখার খবরের ওপর নির্ভর করে পটুয়াখালীর বদরপুর দরবারসহ জেলার ২৪টি গ্রামে একদিন আগে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার (১৬ জুন) সকাল ৯টায় বদরপুর দরবার শরীফের মসজিদে খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গণির ইমামতিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

পূর্বপুরুষ থেকে বৈশ্বিকভাবে আরবি তারিখের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন তারা। সেই মোতাবেক রোববার সকালে ঈদের নামাজ আদায় করেছেন তারা। শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারায় খুশি মুসল্লিরা।

১৯৪০ সাল থেকে দাওয়াতুল ইসলাম বদরপুর দরবারসহ জেলার ২৫ গ্রামবাসী চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছে। সমগ্র মুসলিম জাতিকে এক চাঁদ দেখে এক তারিখে নিজ নিজ এলাকার সময় অনুযায়ী আরবি তারিখে রোজা রাখা, ঈদ উদযাপন ও কোরবানিসহ সব ধর্মীয় কাজ উদযাপনে আহ্বানও জানান দরবার শরীফ জামে মসজিদ খতিব।এছাড়া জেলার কলাপাড়ার ৭ গ্রামে, রাঙ্গাবালির ২ গ্রামে, গলাচিপার ৩ গ্রামে, দুমকির ২ গ্রাম ও বাউফল উপজেলার ৩ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network