শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

পটুয়াখালীতে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

আপডেট: March 28, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে ডিসি স্কয়ার মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুর কুতুবুল আলম।
সকাল থেকে ৬৫ টাকা কেজি দরে দুধ, ৯ টাকা পিস ডিম ও ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস কিনতে ভিড় করেন সাধারণ মানুষ। ন্যায্যমূল্যে পণ্য কিনতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

গরুর মাংস কিনতে আসা রিকশাচালক ইয়াসিন মিয়া বলেন, সকালে বাজারে গিয়েছিলাম, সেখানে গরুর মাংসের কেজি ৮৫০ টাকা চাইছে। এত দামে কিনতে না পেরে চলে এসেছি। পরে যাওয়ার সময় দেখি ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। এক কেজি নিয়েছি। রোজায় এই প্রথম গরুর মাংস কিনলাম।

নতুন বাজার এলাকার চা দোকানি এলাহি শিকদার বলেন, ডিম পাইকারি কিনতে গেলেও ১০ টাকা পিস কেনা লাগে। এখান থেকে ৯ টাকা পিস এবং ৬৫ টাকা লিটার দুধ কিনেছি। বাজারে বর্তমানে এক লিটার দুধের দাম ১০০ টাকা। এত কম টাকায় কিনতে পেরে অনেক আনন্দিত।

পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল হক সরদার বলেন, ঈদের আগ পর্যন্ত ন্যায্যমূল্যে এই তিন পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। আসা করছি, সবাই এখান থেকে এসব পণ্য নিতে পারবেন।

পটুয়াখালী জেলা প্রশাসক নুর কতুবুল আলম বলেন, আশা করছি, সবাই এই সেবার মাধ্যমে উপকৃত হবে। বিশেষ করে গরীব মানুষেরা কম টাকায় পণ্য কিনতে পারবেন। এখানে আসা অনেকের সঙ্গে কথা হয়েছে, ন্যায্যমূল্যে পণ্য কিনতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network