শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

পদ্মায় ধরা পড়ল ৪৪ কেজির বাগাড়, বিক্রি ৪৮ হাজার টাকায়

আপডেট: December 2, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

মানিকগঞ্জ প্রতিনিধি:: মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ধরা পড়েছে ৪৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি ১১০০ টাকা প্রতি কেজি দরে মোট ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে শিবালয় উপজেলার আরিচা আড়তে।

রোববার রাতে হরিরামপুর উপজেলার হরিনাঘাট থেকে আজিমনগরের মাঝামাঝি পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। সোমবার সকালে মাছটি বিক্রির জন্য আরিচা আড়তে নিয়ে আসেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার জেলে আব্দুল মমিন।

জেলে আব্দুল মমিন জানান, আমি ও আরও তিনজন, আদর আলী, সাজল, এবং আমির হামজা মিলে পদ্মায় জাল ফেলি। ভোর সাড়ে ৩টার দিকে হরিরামপুরের হরিনাঘাট থেকে আজিমনগরের কাছে মাছটি জালে ধরা পড়ে। পরে সেটি আরিচা আড়তে নিয়ে ১১০০ টাকা দরে বিক্রি করি।সহজে এত বড় মাছ জালে আটকা পড়ে না বলে তিনি ও তার সঙ্গীরা বেশ উচ্ছ্বসিত। জেলে আদর আলী বলেন, বড় মাছ ধরতে পারলে আনন্দ লাগে। আর ভালো দাম পেলে আনন্দ দ্বিগুণ হয়।

আরিচা আড়তের আড়তদার মামুন মিয়া জানান, সোমবার সকালে পদ্মা থেকে ধরা বড় বাঘাইর মাছটি মমিন নামের এক জেলে আমার পাশের খোলায় ১১০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করেন। মাছটি ঢাকার এক পাইকার কিনে নিয়ে গেছেন।মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, পদ্মায় এখন আগের মতো পানি নেই। মানুষের নানা কর্মকাণ্ডের কারণে মাছের প্রাকৃতিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও মাঝে মাঝে এমন বড় আইর, পাঙাশ, বা বাঘাইড় মাছ ধরা পড়ে, যা সুখবর বটে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network