পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজি ওজনের বাঘাইড় মাছ
আপডেট: May 30, 2020
ফেইসবুক শেয়ার করুন
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজি ওজনের বাঘাইড় মাছ
আপডেট:
Photo Card
Preview
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল ২২ কেজি ওজনের বাঘাইড় মাছ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এবার ধরা পড়ল বিশাল আকৃতির এক বাঘাইড় মাছ। ২২ কেজি ওজনের ওই মাছটির দাম ১৯৮০০ টাকা।শনিবার ভোরে দৌলতদিয়া ইউনিয়নের পদ্মার বাহিরচর এলাকার জেলে রহমানের জালে মাছটি ধরা পড়ে।জেলে রহমান বলেন, অনেকদিন ধরে পদ্মায় মাছ ধরি। কিন্তু এতবড় মাছ জালে প্রথম ধরা পড়ায় আমি মহাখুশি। মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, জেলে রহমানের কাছ থেকে ৯০০ টাকা কেজি দরে মাছটি ১৯৮০০ টাকায় কিনেছি। এখন ১ হাজার টাকা কেজিতে মাছটি বিক্রি করবেন বলে জানান।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এবার ধরা পড়ল বিশাল আকৃতির এক বাঘাইড় মাছ। ২২ কেজি ওজনের ওই মাছটির দাম ১৯৮০০ টাকা।শনিবার ভোরে দৌলতদিয়া ইউনিয়নের পদ্মার বাহিরচর এলাকার জেলে রহমানের জালে মাছটি ধরা পড়ে।জেলে রহমান বলেন, অনেকদিন ধরে পদ্মায় মাছ ধরি। কিন্তু এতবড় মাছ জালে প্রথম ধরা পড়ায় আমি মহাখুশি।
মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা বলেন, জেলে রহমানের কাছ থেকে ৯০০ টাকা কেজি দরে মাছটি ১৯৮০০ টাকায় কিনেছি। এখন ১ হাজার টাকা কেজিতে মাছটি বিক্রি করবেন বলে জানান।