আপডেট: মার্চ ১৭, ২০২৬
নিজিস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্যাসিফিক এবং কেমটেক্স বিডি ক্যামিক্যাল ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টর এবং হানুয়া লক্ষ্মীপাশা মাহাম্মদিয়া আলিম মাদ্রাসার সভাপতি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের কৃতি সন্তান বিশিস্ট ব্যাবসায়ী, সমাজসেবক আলহাজ্জ মোঃ ফরহাদ হোসেন দেশ ও প্রবাসে বসাবাসরত শুভাকাঙ্ক্ষী সহ সকল জাতি ধর্মের সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন!
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বানীতে বিশিস্ট ব্যাবসায়ী মোঃ ফরহাদ হোসেন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ হানাহানি,জোর জুলুমবাজ থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য ঐক্য, ভ্রাতৃত্ব দয়া সহানুভূতি, মানবতাও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ। তাই সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে পারে।

