শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

পরিবারের ১০ সদস্যসহ করোনায় আক্রান্ত চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম উদ্দিন

আপডেট: June 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য (এমপি) মোছলেম উদ্দিন আহমদ। তিনি ছাড়াও তার পরিবারের আরও ১০ সদস্যের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, পরিবারের ১০ সদস্যসহ চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন।

জেলা সিভিল সার্জন জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এমপিসহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সদস্য এবং এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরের লালখান বাজারের বাসা থেকে সংসদ সদস্যের পরিবারের ১৫ জনের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে পাঁচজনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজিটিভ।

এর আগে, বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান পরিবারের ১১ সদস্যসহ করোনায় আক্রান্ত হন। এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় কোনো সংসদ সদস্য ও তার পরিবারে সদস্যদের করোনা শনাক্ত হলো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network