শিরোনাম
উজিরপুরে টিআর প্রকল্পে পুরাতন টয়লেটের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি

পাঁচ বিভাগে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা

আপডেট: April 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দেশের পাঁচটি বিভাগের বিভিন্ন এলাকায় আজ সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।তিনি লেখেন, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিকেল ৩টার দিকে কালবৈশাখী ঝড় তৈরি হয়, যা সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পারে। ঝড়টি মূলত খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ঢোকার আশঙ্কা রয়েছে।

পোস্টে আরও বলা হয়, ঝড়টি পরবর্তী সময়ে বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে অগ্রসর হতে পারে। এসব এলাকায় তুলনামূলক শক্তিশালী কালবৈশাখী আঘাত হানার আশঙ্কা রয়েছে।এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network