১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

পাকিস্তানি ক্রিকেটারকে বিয়ে করছেন তামান্না ভাটিয়া?

আপডেট: মে ৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
ক্রিকেট আর রূপালী জগতের অন্তরঙ্গতা বেশ পুরনো। সে মনসুর-শর্মিলাই হোক আবার হালফিলে বিরাট-অনুষ্কা, বাইশ গজ আর সিনেমার সেটের প্রেম বহু পুরনো।
সেই তালিকায় আরো এক জুটির এন্ট্রি হচ্ছে? অন্তত গুঞ্জন তো সে রকমই ইঙ্গিত দিচ্ছে। বেশ কয়েক দিন ধরে শোনা যাচ্ছে ‘বাহুবলী’ খ্যাত তাম্মান্না ভাটিয়া নাকি প্রেম করছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাকের সঙ্গে। সে প্রেম নাকি এতটাই গভীরে পৌঁছেছে যে, একসঙ্গে সোনার দোকানেও দেখা গিয়েছে তাদের। আর দেখা মাত্র অনুরাগীরা ধারণা করেই নিয়েছেন, বিয়ের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে।
 
কিন্তু লকডাউনের মধ্যে কী করে তারা বিয়ের কেনাকাটা করতে পারেন সেই প্রশ্নে যখন নেটাগরিকদের একাংশের ভুরু কুঁচকেছে ঠিক তখনই মুখ খুললেন তামান্না। তিনি বলেন, কখনও অভিনেতা, কখনো ডাক্তার, আবার এখন এই ক্রিকেটার। আমার কি স্বামীর মেলা লেগেছে নাকি? প্রেমে পড়ার কনসেপ্ট আমার কাছে খুবই পছন্দের। কিন্তু এ ক্ষেত্রে এই সব গুঞ্জন নেহাতই গুজব। আমি এখন এক্কেবারে সিঙ্গল।
 
তবে ওই যে হাসি হাসি মুখে দু’জনের ওই কেনাকাটার ছবি? তা-ও কি মিথ্যে? সে প্রশ্নের উত্তরও দিয়েছেন অভিনেত্রী। তামান্নার কথায়, ছবিটি বেশ পুরনো। ২০১৭ সালে দুবাইয়ের একটি জুয়েলারির দোকানের উদ্বোধনে আমরা দু’জনেই আমন্ত্রিত ছিলাম। সেই ইভেন্টেরই একটি ছবি ভাইরাল হয়েছে।তা হলে কি সত্যিই বিয়ে করছেন না তারা? উত্তর দিবে সময়।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network