১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

পাকিস্তানের প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন
স্পোর্টস ডেস্ক::

দিন-দুয়েক আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্বে রদবদল এসেছে। রমিজ রাজাকে বিদায় করে দায়িত্বে দেওয়া হয়েছে নাজাম শেঠিকে। পিসিবি এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসাবে নিয়োগ দিয়েছে। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে এই দায়িত্বে থাকবেন আফ্রিদি।

আফ্রিদির সঙ্গে নির্বাচক প্যানেলের দায়িত্বে রয়েছে দেশটির সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক এবং সাবেক পেসার রাও ইফতিখার আনজুম।

পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি এ নিয়ে বলেন, ‘আমি জাতীয় দলের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটিকে স্বাগত জানাচ্ছি। আমার কোন সন্দেহ নেই যে এই সীমিত সময়েও তারা সাহসী সিদ্ধান্ত নেবে। যা আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত ও প্রতিযোগিতামূলক দল গড়তে সাহায্য করবে।’

শেঠি আরও যোগ করেন, ‘শহীদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন যিনি কোন ভয় ছাড়া ক্রিকেট খেলেছেন। তার ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা আছে। সব ফরম্যাটে অংশ নিয়ে সে সফল হয়েছে, তরুণদের সাহায্য করেছে। আমাদের মতে আধুনিক ক্রিকেটে তার চেয়ে যোগ্য কেউই নেই। আমি তার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে সেরা ক্রিকেটারদের নির্বাচন করবে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করবে।’

এদিকে নতুন দায়িত্ব খুশি শহীদ আফ্রিদি বলেন, ‘আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চটা দেব। আমি দ্রুত একটি সভা ডাকব যেখানে নির্বাচকদের সঙ্গে আগামী ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা জানাব।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network