পাটকল শ্রমিকদের মজুরি পরিশোধে ১১৬ কোটি টাকা বরাদ্দ
আপডেট: April 27, 2020
ফেইসবুক শেয়ার করুন
পাটকল শ্রমিকদের মজুরি পরিশোধে ১১৬ কোটি টাকা বরাদ্দ
আপডেট:
Photo Card
Preview
পাটকল শ্রমিকদের মজুরি পরিশোধে ১১৬ কোটি টাকা বরাদ্দ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অওতাধীন বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) পরিচালিত পাটকলগুলোর শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য ১১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দ দেয়। বরাদ্দ দেয়া এ অর্থ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত শ্রমিকদের ৮ সপ্তাহের মজুরি নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে প্রদান করা হবে। অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে, বরাদ্দ দেয়া অর্থ কেবল শ্রমিকদের বকেয়া মজুরি খাত ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। এতে আরো বলা হয়েছে, বরাদ্দ হওয়া অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধি বহির্ভূতভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অওতাধীন বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) পরিচালিত পাটকলগুলোর শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য ১১৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
সোমবার অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দ দেয়। বরাদ্দ দেয়া এ অর্থ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত শ্রমিকদের ৮ সপ্তাহের মজুরি নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে প্রদান করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে, বরাদ্দ দেয়া অর্থ কেবল শ্রমিকদের বকেয়া মজুরি খাত ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।
এতে আরো বলা হয়েছে, বরাদ্দ হওয়া অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধি বহির্ভূতভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।