শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

পাথরঘাটায় স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী

আপডেট: December 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

আপডেট নিউজ, পাথরঘাটা: বরগুনার পাথরঘাটায় জেসমিন সুলতানা (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছ পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ২টা ২০মিনিটে পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বসত ঘরের বিছানা থেকে উদ্ধার করা হয় ওই গৃহবধূর লাশ। জেসমিন সুলতানা ওই ওয়ার্ডের সুলতান খানের মেয়ে। স্বামী আবুল বাশার খানের (৩২) বাড়ি বরগুনার গর্জনবুনিয়া এলাকায়।

জেসমিন সুলতানার মা রেনু বেগম এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে , বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করতো স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। অত্যাচার থেকে মুক্তি পেতে বাবার জমিতে ঘর তুলে স্বামীকে নিয়ে বসবাস করে আসছিলেন নিহত জেসমি ।

জানা গেছে, রাত আড়াইটার দিকে জেসমিনের স্বামী আবুল বাশার মোবাইলে শ্যালক রফিকুলকে তার বোন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর জানায়। ওই শ্যালক তাৎক্ষণিক বোনের বাড়িতে এসে বোন জেসমিন সুলতানার মরদেহ বিছানায় দেখতে পায় বলে জানায়।

এ ঘটনার পর থেকে বাশার ও তার ভগ্নীপতি মোস্তফা আত্মগোপনে চলে যায় বলে রিপোর্ট তৈরি পর্যন্ত জানা গেছে। পরিবারের ধারণা, আবুল বাশার নিজেই তার স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করে পালিয়েছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে প্রচুর লোকজন জেসমিনের বাড়িতে ভিড় জমায় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network