আপডেট: February 28, 2021
বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের টেংরা খালসংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে ৫টি হরিণের চামড়া উদ্ধার করেছে পাথরঘাটা স্টেশন কোস্টগার্ড। শনিবার রাত ১০টার দিকে চামড়াগুলো উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল পাচারকারী হরিণের চামড়া পাচার করতে নিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালাই। এ সময় বলেশ্বর নদীসংলগ্ন টেংরা খাল এলাকায় একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখে তল্লাশি চালিয়ে বস্তা থেকে পাঁচটি হরিণের চামড়া উদ্ধার করি।তিনি আরও জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

