৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

পানছড়িতে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূইয়ার নির্বাচনী পথসভা

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ২৯৮ নং সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা তুলে ধরেন বিএনপি প্রার্থী।পথসভায় ওয়াদুদ ভূইয়া হেডম্যান ও কার্বারিদের উদ্দেশে বলেন,
“আপনাদের সঙ্গে বসা মানে পুরো গ্রামের মানুষের সঙ্গেই বসা। সমাজের শান্তি ও সম্প্রীতি রক্ষায় যা যা করা প্রয়োজন, তা আমরা সম্মিলিতভাবেই করব।”তিনি পাহাড়ে পাহাড়ি-বাঙালি বিভাজন সৃষ্টির সব অপচেষ্টা রুখে দিয়ে ঐক্য ও সহাবস্থানের পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন।তিনি আরও বলেন, “আপনারা যদি আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তাহলে আগামী পাঁচ বছর আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।”

পথসভায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবিন চন্দ্র চাকমা, সহ-সভাপতি মো. বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাবেক ছাত্রদল সভাপতি কামাল উদ্দিন দিপ্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network