১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

পারমাণবিক স্থাপনায় হামলা হলে হরমুজ পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

আপডেট: মার্চ ২২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা করার হুমকি দেন। এর জবাবে রোববার আইআরজিসি এই পাল্টা হুমকি দিল।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হলে হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ’ বন্ধ করে দেওয়া হবে এবং এসব স্থাপনা পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তা আর খোলা হবে না।বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ-েপ্রযুক্তি খাতকে ব্যাপকভাবে লক্ষ্যবস্তু করা হবে।

এ ছাড়া যেসব আঞ্চলিক প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের শেয়ার রয়েছে, সেগুলো সম্পূর্ণ ধ্বংস করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসিবিবৃতিতে আরও বলা হয়, গালফ অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের বিদ্যুৎকেন্দ্রও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

সূত্র: আল জাজিরা

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network