শিরোনাম
মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

মার্কিন তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

আপডেট: March 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলা শুরুর পর থেকে একের এক বিস্ফোরণের ঘটনা সংবাদের শিরোনাম হচ্ছে। এবার নতুন করে মার্কিন মুলুকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের টেক্সাস উপসাগরীয় উপকূলে একটি তেল শোধনাগারে বিশাল বিস্ফোরণের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং আশেপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বাধ্য করা হয়।

অভিযোগ উঠেছে, একটি শিল্প হিটারের যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বিভিন্ন সূত্র জানায়, টেক্সাসের পোর্ট আর্থারে অবস্থিত ভ্যালেরো তেল শোধনাগারে একটি শক্তিশালী বিস্ফোরণ এবং ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়।

বিস্ফোরণের কারণ হিসেবে পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, একটি ইন্ডাস্ট্রিয়াল হিটার বা শিল্প হিটারের যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি।শোধনাগার কর্তৃপক্ষ এবং পোর্ট আর্থারের মেয়র শার্লট এম. মোজেস নিশ্চিত করেছেন যে, এই ঘটনায় কোনো শ্রমিক বা সাধারণ মানুষ আহত বা নিহত হননি। সব কর্মীর হিসাব পাওয়া গেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network