পালিত হচ্ছে বিশ্ব পুরুষ দিবস

আপডেট: November 19, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আজ ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবস। প্রতিবছরের মতো এবারো দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষ‌্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

গতকাল বুধবার বেসরকারি সংগঠন এইড ফর মেন ফাউন্ডেশন-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ব পুরুষ দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে।

এছাড়া ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে ‘পুরুষের অধিকার রক্ষায় আইনের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা করবে এইড ফর মেন ফাউন্ডেশন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network