শিরোনাম
চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান

পাসপোর্ট-ভিসা ছাড়াই বাংলাদেশে, ৩ ভারতীয় নাগরিক আটক

আপডেট: November 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাংলাদেশে অবস্থানের জন্য বৈধ পাসপোর্ট-ভিসা না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব।রোববার রাতে র‌্যাব ১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বরসংলগ্ন টোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- বিলাশ শঙ্কর দেশমুখ (৩৮), বসন্ত সাম্বাজি মোহিত (২৫) ও জাবেদ আহমেদ মুলানি (২৬)। তাদের বাড়ি ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাংলী জেলার বিভিন্ন এলাকায়।

র‌্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সকালে র‌্যাবের একটি টহল দল টোলপ্লাজার যাত্রীছাউনির সামনে ওই তিনজনকে অবস্থান করতে দেখেন।এ সময় র‌্যাব সদস্যদের কাছে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের পরিচয় এবং এখানে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। একপর্যায়ে তারা ভারতীয় নাগরিক বলে জানান।তবে তাদের কাছে বাংলাদেশে অবস্থানের জন্য কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা ছিল না। সে জন্য তাদের আটক করে আশুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা বেলায়েত হোসেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network