শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

পিরোজপুরে হিন্দু মেয়েকে বিয়ে দিয়ে শুভেচ্ছায় ভাসছেন মুসলিম দম্পতি

আপডেট: March 27, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরে পিতৃহীন অসহায় এক দরিদ্র হিন্দু মেয়েকে বিয়ে দিয়ে মানবিক ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক মুসলিম দম্পতি। এ কাজের জন্য ওই মুসলিম দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর জেলা হিন্দু মহাজোট।

বুধবার (২৭ মার্চ) বিকেলে মুসলিম দম্পতি মোহাম্মদ আলী ও শিউলি বেগমের সিআই পাড়ার বাসায় শুভেচ্ছা সামগ্রী পাঠায় পিরোজপুর জেলা হিন্দু মহাজোট। জেলা কমিটির সাধারণ সম্পাদক সুপতি হালদার চঞ্চলের নেতৃত্বে একটি দল এ শুভেচ্ছা সামগ্রী নিয়ে যান।এ সময় বাংলাদেশ হিন্দু মহাজোট পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুপতি হালদার চঞ্চল জানান, এই বিয়ের মাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলমানের মধ্যে মানবিক ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হলো।

মোহাম্মদ আলী ও শিউলি বেগম জানান, এমন ভালো কাজ করতে পারলে মানসিক শান্তি পাওয়া যায়। সমাজে এমন কাজ আরও বেশি বেশি হওয়া প্রয়োজন।এর আগে, বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে পিরোজপুরে এ বিয়ের আয়োজন করেন মোহাম্মদ আলী ও তার স্ত্রী শিউলি বেগম। বাড়ির গৃহপরিচারিকা পূণ্যির একমাত্র মেয়ে মিতুকে ধুমধাম করে বিয়ে দেন তারা। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই হতদরিদ্র পিতৃহীন মেয়েটির বিয়েতে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network