আপডেট: November 3, 2023
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী লাইজু বেগমকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রিয়াজ খানের বিরুদ্ধে। তবে ঘটনার পরপরই পালিয়েছেন অভিযুক্ত রিয়াজ খান।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মাছিমপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত লাইজু বেগম পিরোজপুর শহরের মাছিমপুর এলাকার রাজিব খানের স্ত্রী এবং পিরোজপুর সদর উপজেলার কালিকাঠী গ্রামের মোস্তফা শেখের মেয়ে। অভিযুক্ত রিয়াজ খান পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর এলাকার সোহরাব খানের ছেলে।নিহত লাইজুর ভাই সাকিল শেখ জানান, রিয়াজের সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছিল লাইজুর।
সেই বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় লাইজুর পেটে ছুরিকাঘাতে করে পালিয়ে যান রিয়াজ।পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত রিয়াজ খানকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

