শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

পিরোজপুরে জোড়া লাগানো যমজ শিশুর জন্ম, উৎসুক জনতার ভীড়

আপডেট: March 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো যমজ শিশু সন্তানের জন্ম দিয়েছেন এক নিম্ন মধ্যবর্তী পরিবারের নারী। তিনি উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিন বয়ারুলা গ্রামের রাসেল মিয়ার স্ত্রী।

মঙ্গলবার দুপুরে উপজেলার এপেক্স ক্লিনিকে ওই যমজ শিশুর জন্ম হয়।মা কিছুটা ভাল থাকলেও জন্ম দেয়া নেয়া ওই জমজ শিশু দুটির অবস্থা তেমন একটা ভালনা বলে জানিয়েছেন পরিবারের স্বজনরা। তবে সংশ্লিষ্ট চিকিৎসক বলেছেন, শিশু দুটিকে আলাদা করার কোনো উপায় নেই। এছাড়া তাদের অবস্থাও তেমন একটা ভালনা। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

জানা গেছে- গত ফেব্রুয়ারি মাসে ওই নারী উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিমপাড়ে সেবা ডায়াগনিস্টিকে ডাঃ প্রিতীশের কথায় আল্ট্রা করিয়ে আনেন। ডা:প্রিতীশ আল্ট্রা দেখে তাদের ওয়ান বেবির কথা বলে তাদের আশ্বস্ত করেন। পরে হঠাৎ আজকে ওই নারীর অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে এপেক্স ক্লিনিকে ভর্তি নেন। সেখানে ওই নারীর সিজারিয়ান পদ্ধতিতে জোড়া লাগানো জমজ দুই শিশুর জন্ম হয়।এদিকে জমজ জোড়া লাগানো শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়ায় উৎসুক জনতা ভীড় জমিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network