শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

পিরোজপুরে দুধ বিক্রি করতে গিয়ে হলেন লাশ

আপডেট: March 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় আবু জাফর তালুকদার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার দুপুরে মঠবাড়িয়া-ভাণ্ডারিয়া সড়কের ইকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবু জাফর মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুধ বিক্রি করতেন।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার দুপুরেও মোটরসাইকেলে দুধ নিয়ে মঠবাড়িয়া থেকে ভাণ্ডারিয়ার দিকে যাচ্ছিলেন জাফর। মঠবাড়িয়া-ভাণ্ডারিয়া সড়কের ইকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে পৌঁছালে মাছ বহনকারী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network