শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

পিরোজপুরে ধান খাওয়ায় বাবুই পাখির ছানা হত্যা, তিনজনের কারাদণ্ড

আপডেট: April 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ইন্দুরকানীতে বাসা ভেঙে বাবুই পাখির ছানা নিধনের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১২ এপ্রিল) উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার (১০ এপ্রিল) বিকেলেসহ বিভিন্ন সময় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানিপুর এলাকার কৃষক লুৎফর রহমানকে ১৫ দিন, সুনীল বেপারীকে ৭ দিন ও সুনীল মিস্ত্রিকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভবানীপুর গ্রামের একটি জমিতে বোরো ধান চাষ করেছেন হেমায়েত হোসেন মোল্লাসহ কয়েকজন কৃষক। গত কয়েক দিন ধরে সেই জমির বোরো ধান খাচ্ছে বিভিন্ন ধরনের পাখি। ওই জমির পাশেই দুটি তাল গাছে রয়েছে বাবুই পাখির প্রায় দেড় শতাধিক বাসা। পাখি ধান খাওয়ায় ক্ষিপ্ত হন ক্ষেতের মালিক হেমায়েত হোসেন মোল্লা। তারই নির্দেশে গত ২-৩ দিন ধরে ওই গাছে থাকা বাবুই পাখির বাসাগুলো ভেঙে এর ভেতর থাকা ছানাগুলো হত্যা করেন তার ছোট ভাই লুৎফর রহমান।

শনিবার সন্ধ্যার আগে লুৎফর রহমানের নেতৃত্বে তিনজন মিলে বড় একটি বাঁশ দিয়ে ওই তাল গাছে থাকা বাবুই পাখির বাসাগুলো ভেঙে মাটিতে ফেলে দেন। এ সময় ওই সব বাসায় থাকা বাবুই পাখির ছোট ছোট ছানাগুলোও মেরে ফেলেন তারা। এ ছাড়া কিছু ছানা মেরে পাশের খালে ফেলে দেন।’আজ সোমবার (১২ এপ্রিল) উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network