শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

পিরোজপুরে প্রধানমন্ত্রীর উপহার বিধবার ঘরে তালা, আটক ১

আপডেট: April 23, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ও কাজল বেগম (৪০) নামে এক বিধবা নারীর ঘরে তালা দেওয়ায় একজনকে আটক করেছে পুলিশ। আটক রুস্তুম খাঁ (৫৭) মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত শামসের খাঁর ছেলে এবং ভুক্তভোগী নারী একই গ্রামের মৃত ছোবাহান হাওলাদারের স্ত্রী।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে এ ঘটনায় রুস্তুমকে পশ্চিম মিঠাখালী এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল।

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ঘরের মালিক বিধবা কাজল বেগম জানান, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ঘর দিয়েছেন। আমার জায়গা ছিল না বিধায় আমি স্থানীয় রুস্তুম খার ভাই জমি মাপার আমিন কবির খার কাছ থেকে ৫০ হাজার টাকা দিয়ে ২ শতক জমি কিনি।

ঘর তৈরি করা শেষ হলে আমার ২ সন্তানকে নিয়ে সেখানে বসবাস করতাম। কিন্তু ঘরে ওঠার পর থেকেই লম্পট রুস্তুম খা আমাকে কু-প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত দুমাস আগে আমার ওই ঘরে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় তখন আমি থানায় অভিযোগ দায়ের করেছিলাম। পরে তারা কোনো ক্ষতি করবে না মর্মে আমার সঙ্গে আপোষ করে। সম্প্রতি তার কু-প্রস্তাব আবারও প্রত্যাখ্যান করায় আমাদেরকে মারধর করে ঘর থেকে নামিয়ে তালা ঝুলিয়ে দেয়। আজ দুপুরে বিষয়টি স্থানীয় এক সাংবাদিককে জানালে তিনি ইউএনও স্যারকে জানান। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ এসে রুস্তুমকে আটক করে নিয়ে যায়।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় একজনকে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network