শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

পিরোজপুরে বাসচাপায় কলেজছাত্র নিহত, বাসে আগুন

আপডেট: May 18, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসচাপায় মো. মিলন হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (১৮ মে) সকালে মঠবাড়িয়া উপজেলার মাঝের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন হাওলাদার উপজেলার মিঠাখালী গ্রামের মো. রুহুল আমীন হাওলাদারের ছেলে ও তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে মিলন নিজ বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন। এ সময় উপজেলার গুদিকাটা ও মাঝের পুলের মাঝামাঝি লোকমান খানের বাড়ির কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা রোহান পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার সহপাঠী ও এলাকাবাসী ঘাতক বাসটিকে আটকে রেখে তাতে আগুন দেয়।

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, বাসটি হঠাৎ করেই মিলন নামে ওই শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে চাপা দেয়। স্থানীয়রা বাসটিকে আটক করে। পরে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বাসটিতে আগুন দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network