শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

পিরোজপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১

আপডেট: April 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ১২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৪৮) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গ্রেপ্তারকৃত মাদক কারবারি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি পশ্চিম পাড়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব-৮ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পিরোজপুরের ইন্দুরকানী থানার টগরা ফেরিঘাট এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি দল টগড়া এলাকায় রাতে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি জাকির হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাকে টগরা ফেরিঘাটস্থ জনৈক মো. সামছুল হকের খাবার হোটেলের সামনে থেকে আটক করে। তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. এনামুল হক বাদী হয়ে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন।

ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮-এর দল জাকির হোসেন নামে একজনকে ১২ কেজি গাঁজাসহ আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network