১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের কল্পিত অভিযোগ : মানুষের আবেগ নিয়ে ভয়ংকর খেলা বাকেরগঞ্জে শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ” উজিরপুর মাদ্রাসার জমি দখল নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে মেয়র প্রার্থী হারুন সিকদারের দোয়া ও ইফতার মাহফিল নুরাবাদ ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট ছিদ্দিক মাতাব্বর জীবননগরে ডিবির অভিযান, নেশাজাতীয় সিরাপ ও মদসহ মানিকপুরের শওকত আটক ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন পিরোজপুরে মসজিদের ইমামের বসতঘরে দুর্বৃত্তদের আগুন বরিশালের পরিচ্ছন্নতাকর্মীরা প্রধানমন্ত্রীর উপহার পেলেন

পিরোজপুরে মসজিদের ইমামের বসতঘরে দুর্বৃত্তদের আগুন

আপডেট: মার্চ ১৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের জিয়ানগরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে আল-আমিন নামে এক মসজিদের ইমামের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আসন্ন ঈদকে ঘিরে ওই পরিবারের সব আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে গেছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আল-আমিন হোসেন হাওলাদার পিরোজপুর বাইপাস এলাকার একটি মসজিদের ইমাম।

আল-আমিন বলেন, ‘আমি পিরোজপুরের বাইপাস এলাকার একটি মসজিদে ইমামতি করি। আমার বাড়িতে আমার মা, স্ত্রী এবং দুটি সন্তান বসবাস করে। আজকে সকাল ৮ টার দিকে তারা আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল। এই সুযোগে কে বা কাহারা আমার ঘরে আগুন দেয় সেটা আমি জানিনা।

তবে আমার সন্দেহ পূর্ব শত্রুতার জের ধরে তারা আমার ঘরটি জ্বালিয়ে দিয়েছে। আমি মনে করি আমাকে নিঃস্ব করে দেওয়ার জন্যই আমার শত্রুরা ঘরে গোপনে আগুন লাগিয়েছে ‘
তিনি আরো বলেন, ‘আমার ঘরের মধ্যে নগদ ৯৫ হাজার টাকা, আমার স্ত্রীর প্রায় ৫ভরি স্বর্ণ এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘর থেকে আমি কিছু বের করতে পারিনি। ঘরে আগুন লাগার কথা শুনে আমি এসে দেখি আমার ঘরটি পুড়ে ছাই এবং ফায়ার সার্ভিস চলে যাচ্ছে।আল-আমিনের দাবি, তার নগদ অর্থ স্বর্ণালকার, টিভি, ফ্রিজ দামি আসবাবপত্র সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা হাসিব বলেন, ‘আল আমিন চাচার ঘর থেকে আগুনের ধোঁয়া প্রথমে দেখতে পায় পাশের ঘরের লোকজন এবং তারা চিৎকার দিলে আমরা দৌড়ে যাই। যেতে যেতে রান্নাঘর সহ বসত ঘরের একটা অংশ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ট্রিপল নাইনে ফোন দেই। আশেপাশে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকার কারণে আমাদের পক্ষে আগুন নিভানো সম্ভব হয়নি।পরে ফায়ার সার্ভিস যখন এসেছে তখন ঘরের পোড়া খুটিগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ছিলো। তখন পোড়ার আর অবশিষ্ট কিছু ছিল না।’
এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাওলাদার বলেন, ‘খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘরের মালিক লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network