শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

পিরোজপুরে মসজিদে আজান দিতে গিয়ে মুসল্লির মৃত্যু

আপডেট: April 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি!

নিজস্ব প্রতিবেদক:: পিরোজপুরের ইন্দুরকানীতে মসজিদের মাইকে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ শিকাদার (৫৩) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) মাগরিবের আজান দিতে গিয়ে উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ফয়সাল মোর্শেদ কিসলু ও নিহতের ভাই আব্দুল হক শিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার গাবগাছিয়া গ্রামের শিকদার বাড়ি পুরাতন জামে মসজিদে বুধবার মাগরিবের নামাজের আজান দিতে যান আব্দুল আজিজ শিকদার। এ সময় মসজিদের মাইক্রোফোন ধরতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network