শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

পিরোজপুরে লকডাউন কার্যকরে তৎপর প্রশাসন, উদাসীন জনগণ

আপডেট: April 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

সারা দেশের মতো পিরোজপুরেও লকডাউন কার্যকর করতে তৎপর রয়েছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। তবু স্থানীয় বাজারের অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। অধিকাংশ লোকজন মানছে না সামাজিক দূরত্ব।

আজ বৃহস্পতিবার সকাল থেকে পিরোজপুর শহরের সদর রোডে দোকানপাট বন্ধ করার জন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশ একাধিকবার মহড়া দিলেও তা মানছে না অনেকেই। ব্যবসায়ীরা ফাঁকে ফাঁকে দোকান খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে শহরের বাজারে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

জেলার কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধ ও খাবারের দোকান ছাড়া অন্য দোকান বন্ধ থাকার কথা থাকলেও তা মানা হচ্ছে না। প্রায় সব ধরনের দোকান খুলে ব্যবসা চালাচ্ছেন ব্যবসায়ীরা। পাশাপাশি সামাজিক দূরত্ব ও নিষেধাজ্ঞাও মানছে না কেউ। জেলা প্রশাসনের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে জোরালো ব্যবস্থা নেওয়ার কথা জানালেও জনগণ তা মানছে না।

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, লকডাউন বাস্তবায়নের জন্য সকাল থেকেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থেকে কাজ করে যাচ্ছেন। জেলা শহরে দুইটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। পাশাপাশি সব উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত কাজ করে যাচ্ছে। এখনও যারা লকডাউন মেনে চলছে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network