শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

পিরোজপুরে শুভর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট: November 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর যুবলীগ।

সোমবার বেলা ১১টায় সদর রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌর যুবলীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আক্তারুজ্জামান মানিক, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কে এম ডি মেজবাহউদ্দিন সাবু, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু সহ জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network