শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

পিরোজপুরে সাংবাদিক বাদল ব্যাপারীর বাড়িতে আগ্নিসংযোগ!

আপডেট: November 13, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি মো. বাদল ব্যাপারীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়ন উত্তর ভিটাবাড়িয়া গ্রামে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সাংবাদিক মো. বাদল ব্যাপারী বলেন, পরিকল্পিতভাবেই আমার ঘরে আগুন লাগানো হয়েছে। বসতঘরে পূর্ব শত্রুতার জেরে পেট্রোল অথবা কেরোসিন দিয়ে আগুন দিয়েছে।

ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. পারভেজ আহম্মেদ পলাশ জানান, ৯৯৯-এ ফোনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার ওসি আসিকুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network