পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে হামলা-ভাংচুর, আহত ৫

আপডেট: May 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: দাবি করা চাঁদার টাকা না পাওয়ায় পিরোজপুরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জিহান ও প্রবাসী রাজু ফকিরের বাড়িতে ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এসময় শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।শুক্রবার রাতে শহরের উত্তর শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়ির ভিতরের আসবাবপত্র ভাংচুর এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়ার অভিযোগ রয়েছে।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জিহান জানান, রাতে হঠাৎ করে ২০/৩০ জনের একটি সন্ত্রাসীদল তাদের বাড়ির ওপর হামলা চালায়। এ সময় তারা সন্ত্রাসীদের ভয়ে ঘরের দরজা আটকে রাখে। তারপরও তাদের ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে গৃহকর্তাসহ নারী ও শিশুদের জিম্মি করে ভিতরের  টিভি, ফ্রিজ, আলমারি, রান্না করা ভাতের হাড়ি ও আসবারপত্র ভাংচুর করে।

আলমারীতে থাকা ৫০-৬০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও নারীদের গলায় থাকা স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা আরও চাঁদা দাবি করে হুমকি দিয়ে বলে টাকা না দিলে তাদের বাড়ি ঘর আগুনে জ্বালিয়ে দেয়া হবে। এমনকি, তাদের তাকে পৃথিবী থেকেও সরিয়ে দেয়া হবে।

এদিকে একই বাড়ির ভিতরে থাকা প্রবাসী রাজু ফকিরের ভাই রনি ফকির যুগান্তরকে জানান, সন্ত্রাসীরা হঠাৎ করে বাড়ির ভিতরে এসে ঘরের দরজা ভেঙ্গে ঢোকে। এসময় ঘরে থাকা তার ভাবিকে মারধর করে এবং তার গলার স্বর্ণের চেইন লুটে নেয়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্রে দিয়ে ঘরের ভিতরে থাকা ফ্রিজ, আসবারপত্র ভাংচুর করে।সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network